1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

১,০৪২ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ২.৫৯ পিএম
  • ১৮২ Time View

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (২২ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার কোটি টাকা।

ফ্লোর প্রাইজ তুলে নেয়ার পর গতকাল প্রথম লেনদেনের দিন সূচকের পতনে লেনদেন শেষ হলেও, আজ তা কাটিয়ে আবারও উত্থানের মুখ দেখলো ডিএসই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪৫ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com