
নিজস্ব প্রতিবেদকঃ কালার প্লাস মাস্টারব্যাচ ম্যানুফ্যাকচারিং কোং, লিঃ এর পরিচালকবৃন্দ চীনা প্রতিনিধি দল জানুয়ারী ২০,২০২৪ইং তারিখে মুন্নু সিরামিক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ফ্যাক্টরী পরিদর্শন করেন।
চীনা প্রতিনিধি মিঃ লি পিং (গ্যারিযলে), মিঃ কিন লিনপেং, মিঃ জন ইয়ানফিং এবং মিঃ ঝাং ইউনফেং পরিদর্শনকালে তারা ফ্যাক্টরীর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পণ্য গুণমান, নকশা এবং প্যাকেজিং মান এর প্রশংসা করেন।
প্রতিনিধি দলটি খুব শীঘ্রই মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের সাথে নতুন প্রকল্প এবং কারিগরি ও প্রযুক্তিতে সহযোগিতা করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছে।
পরিদর্শনকালে মুন্নু সিরামিক এর পক্ষে জনাব রাশীদ শাইমুনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, জনাব মুনজুর মোঃ কাউছার, সিএফও, জনাব নাজমুল আহসান, পরিচালক উৎপাদন, জনাব প্রকৌশলী জলিল আহম্মেদ চৌধুরী, মহাব্যবস্থাপক প্রশাসন ও অন্যান্য উর্দ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved