
নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৫শে জানুয়ারী, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হবে স্টার লাইন প্রেজেন্ট’স হাল্ট প্রাইজ ২০২৩-২৪ অনক্যাম্পাস প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম গ্রুমিং সেশন।
ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতাপূর্ণ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে, যেখানে তারা উদ্ভাবনী সমাধানের জন্য তাদের আইডিয়াগুলি কিভাবে আরও উন্নত ও বাস্তবসম্মত করা যায় তা শিখবে। আসন্ন সপ্তাহগুলিতে প্রতিযোগিতার তিনটি রাউন্ড সহ আরও তিনটি গ্রুমিং সেশন আয়োজিত হবে। গ্রান্ড ফাইনাল এবং গালা নাইটের সম্ভাব্য তারিখ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪।
গত ২রা জানুয়ারী, ২০২৪ - এ এবছরের নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নিবন্ধন প্রক্রিয়ায় ব্যাপক সারা পাওয়া যায় শিক্ষার্থীদের মাঝে এবং ৪০০ জনের বেশি অংশগ্রহণকারী নিবন্ধন সম্পন্ন করেছে। হাল্ট প্রাইজের অংশগ্রহণকারীরা সমাজের অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে উৎসুক।

এই বছরের চ্যালেঞ্জ এর মূল প্রতিপাদ্য 'আনলিমিটেড!' হাল্ট প্রাইজ অংশগ্রহণকারীদের জাতিসংঘের ১৭ টি এসডিজি এর সাথে সম্পর্কিত যেকোনো সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করতে উৎসাহিত করে। অনক্যাম্পাস প্রোগ্রামের বিজয়ী দলের জন্য পুরস্কারের সম্মানী ইউল্যাবের হাল্ট প্রাইজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে খুব শীঘ্রই। এ আয়োজনকে সর্বাত্মকভাবে সার্থক করতে ইউল্যাব এ্যালামনাই এ্যাসোসিয়েশন সহযোগী হিসেবে আছে এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আছে ইয়ং প্রফেশনাল এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ - ওয়াইপ্যাব।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved