ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৭ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাসিউটক্যিালস পিএলসি। কোম্পানিটির ৪৬ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকার। ২৮ কোটি ৭৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- বীচ হ্যাচারি, সী পার্ল রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্বন্ধানী লাইফ ইন্সুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, নাভানা ফার্মা এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।