
আসামের দারাংয়ে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৫।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএনআই।
খবরে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এর ফলে উৎপত্তিস্থলের কাছাকাছি বেশকিছু এলাকায় মাঝারি কম্পন অনুভূত হয়।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved