1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ব্যাংক থেকে অফশোর ইউনিটে তহবিল স্থানান্তর বন্ধ

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ১১.০২ এএম
  • ৩৫৫ Time View

অফশোর ব্যাংকিং ইউনিটে নতুন করে তহবিল দিতে পারবে না ব্যাংকগুলো। আগে দেওয়া তহবিল আগামী ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে সমন্বয় করতে হবে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে যা কার্যকর করতে বলা হয়েছে।

অফশোর ব্যাংকিং হলো- দেশের বাইরে থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল সংগ্রহ করে রফতানিমুখী প্রতিষ্ঠানের মাঝে ঋণ বিতরণের জন্য গঠিত আলাদা ইউনিট। ১৯৮৫ সালে অফশোর ব্যাংকিংয়ের অনুমোদন দেওয়া হলেও নীতিমালা জারি হয় ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি। নতুন নীতিমালায় বলা হয়, বিদেশ থেকে তহবিল সংগ্রহ করেই এ ইউনিট পরিচালিত হবে। তবে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২০ শতাংশ অফশোর ব্যাংকিংয়ে দিতে পারবে। পরবর্তীতে করোনাসহ বিবিন্ন কারণে ৩০ শতাংশ তহবিল দেওয়ার সুযোগ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, ডমেস্টিক ব্যাংকিং হতে অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তরের সীমা ব্যাংকের মোট রেগুলেটরি মূলধনের সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিআরপিডি সার্কুলার লেটারের মাধ্যমে যা ৩০ পুনঃনির্ধারণ করা হয়। তবে কিছু ব্যাংকের ডমেস্টিক ব্যাংকিং হতে অফশোর ব্যাংকিংয়ে স্থানান্তরিত তহবিল নির্ধারিত সীমার বেশি থাকায় ৩০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, বৈদেশকি মুদ্রা ব্যবস্থাপনায় অধিকতর গতিশীলতা আনা এবং ব্যাংকের অফশোর ব্যাংকিংকে ডমেস্টিক ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ব্যাংকের তহবিল স্থানান্তর রহিত করা হলো। ইতিপূর্বে অফশোর ব্যাংকিংয়ে স্থানান্তরিত তহবিল পর্যায়ক্রমে কমানোর মাধ্যমে চলতি বছরের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণভাবে সমন্বয়ের নির্দেশ দেওয়া হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com