গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড এবং এপেক্স ফুডস লিমিটেড।
সূত্র মতে, পেক্স স্পিনিং এবং এপেক্স ফুডস সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে এপেক্স স্পিনিং ২০ শতাংশ এবং এপেক্স ফুডস ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এডিএন টেলিকম গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।