
স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) সকালে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার এক শতাধিক অতিম শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউপি সদস্য ওমর ফারুক ভূঁইয়া, সংগঠনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদ, সহ সভাপতি কামরুল হাসান, আক্তার হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক খোরশেদ আলম, সাবেক সভাপতি মাহবুবর রহমান আশিক, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ফেরদৌস,সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, ব্লাড বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাদল, জোনায়েদ ইসলাম জাহিদ, ইমতিয়াজ, আব্দুল্লাহ আল বাকির, মোঃ রবিন, নাজমুল, সাংবাদিক মাহমুদুল হাসান নয়ন প্রমুখ।



সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved