
নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ।
এর আগে, গতকাল একই সময় এখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৬ শতাংশ।
এদিকে, ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত থেকে বাঁচতে মোটা জামাকাপড় পরার পাশাপাশি আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
গৃহপালিত পশুকে শীত থেকে রক্ষায় পরিয়ে দেওয়া হচ্ছে চটের বস্তা। শীতে জবুথবু হয়েও কাকডাকা ভোরে শ্রমজীবী মানুষরা ঘর থেকে বের হয়েছেন। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved