1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ৫,১১৯ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১১.২১ এএম
  • ৩১৬ Time View

বিদায়ী সপ্তাহে (৮ জানুয়ারি-১১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনের সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন বেড়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি।

ডিএসই ও সিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১১৯ কোটি ০৬ লাখ টাকা বা ০ দশমিক ৬৬ শতাংশ।

দেশের অপর শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৭৩ কোটি ৩৩ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৭০৮ কোটি ৩২ লাখ টাকায়। সপ্তাহের ব্যবধানে সিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬৩৪ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে উভয় স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৭৫৪ কোটি ০৫ লাখ টাকা।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৪৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই এস’ সূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ২৩ দশমিক ৬৫ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির। আর ৩৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

আলোচ্য সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ০ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৬ পয়েন্টে। গত সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ১৮ হাজার ৫০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ৩৪ কোটি ০৩ লাখ ৫২ হাজার ৯৫০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, দর কমেছে ২৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩০টির কোম্পানির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com