
দীর্ঘ ২ মাস ১৩ দিন পর খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একইসঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এরপর থেকেই তালা ঝুলছে।
২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved