1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

আইপিওতে আবেদন করা যাবে সর্বোচ্চ ১৫ লাখ টাকার

  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১০.০৫ পিএম
  • ৩৫১ Time View

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সর্বোচ্চ ১৫ লাখ টাকার শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

আজ বুধবার (১০ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সীমা বেঁধে দিয়ে একটি নির্দেশনা জারি করেছে। এর আগে ১০ হাজার টাকা ও এর গুণিতক যে কোনো সংখ্যক শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়েছিল। বিনিয়োগকারীদের আবেদনের প্রেক্ষিতে কমিশন যে কোনো সংখ্যক শেয়ারে আবেদনের পরিবর্তে সর্বোচ্চ ১৫ লাখ টাকা বেধেঁ দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। নিলামে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ টাকা দরে ২ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার শেয়ার বিক্রি করা হয়েছে। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারের দর নির্ধারিত হয়েছে ২৪ টাকা।

ঘোষিত সূচি অনুসারে, আগামী ১৪ জানুয়ারি বেস্ট হোল্ডিংসের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হবে। এটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। অনিবাসী বাংলাদেশীসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে সংরক্ষিত আছে ৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার শেয়ার।

প্রথমে বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন জমা নেওয়া সময়সূচি ঘোষণা করা হয়েছিল ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি। পরে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তন করে ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়।

বিএসইসি এক নির্দেশনায় আইপিওতে আবেদনের শর্ত শিথিল করে বেস্ট হোল্ডিংসের আইপিওতে সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকার গুণিতক যে কোনো সংখ্যার আবেদনের সুযোগ রাখা হয়।

এদিকে গত ২ জানুয়ারি কিছু বিনিয়োগকারী বিএসইসি চেয়ারম্যানের কাছে বেস্ট হোল্ডিংসের আইপিওতে যে কোনো সংখ্যক শেয়ার কেনার সুযোগ বাতিল করার জন্য আবেদন করেন। এ আবেদনে বলা হয়, প্রদত্ত সুযোগের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ণ হবে। নির্দেশনায় যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে চাইলে একজন বড় বিনিয়োগকারী একাই পুরো শেয়ার কিনে নিতে পারবেন। তাতে সাধারণ বিনিয়োগকারীরা তেমন শেয়ার পাবেন না।

বিনিয়োগকারীদের আবেদন বিবেচনায় নিয়ে কমিশন কোম্পানিটির আইপিও আবেদনের সর্বোচ্চ সীমা পুনঃনির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে।

যোগাযোগ করলে বেস্ট হোল্ডিংসের কোম্পানি সচিব আবুল কালাম আজাদ অর্থসূচককে বলেন, বিনিয়োগকারীদের আবেদন বিবেচনায় কমিশন আবেদনের সর্বোচ্চ সীমা ১৫ লাখ টাকা বেঁধে দিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বেস্ট হোল্ডিংসের কোম্পানি সচিব আবুল কালাম আজাদ অর্থসূচককে বলেন, বিএসইসি আইপিওর আবেদনের সর্বোচ্চ সীমা পুনঃনির্ধারণ করে সর্বোচ্চ ১৫ লাখ টাকা বেঁধে দিয়েছে। তাই একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকার জন্য আবেদন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com