1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

আলমডাঙ্গার বিভিন্ন স্থানে আলহাজ্ব রাজ্জাক খানের মতবিনিময় কালে হাজার হাজার জনতার ঢল

  • আপডেট : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১১.২৯ এএম
  • ৯৫৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি নির্বাচন পরবর্তী কালীন সময়ে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন, যেখানেই যাচ্ছেন সেখানেই হাজার হাজার জনতার ঢল নামছে।

গতকাল আলমডাঙ্গা পৌর এলাকা ও কালিদাসপুর ইউনিয়নের ও বারাদি ইউনিয়নের পুলতাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় বিদ্যালয় মাঠে হাজার হাজার জনতার ঢল নামে, এসময় আলহাজ্ব এম রাজ্জাক খান রাজ সিআইপি বলেন  আপনার আমাকে যে ভালোবাসা দিলেন তার প্রতিদান আমি দিবো, ইনশাআল্লাহ। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাবাসীর কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী। আপনারা আমাকে ভালোবেসে যেভাবে ভোট দিয়েছেন, নির্বাচনের পুরোটা সময় জুড়ে যেভাবে অকুন্ঠ সমর্থন যুগিয়েছেন তা আমি সারাজীবন ভুলবো না। নির্বাচনী প্রচারণার পুরোটা সময় আমাকে সার্বিক সহায়তা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাই আমার সকল নেতাকর্মীদের, যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন ‘ফ্রিজ’ মার্কাকে বিজয়ী করার জন্য। আমি জানি, পরাজয় সবসময় কষ্টের। এই কষ্টকে শক্তিতে রূপান্তর করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিপদে-আপদে আপনাদের পাশে থাকতে পারি।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য শরিফ হোসেন দুদু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নুরুল ইসলাম, শামিম আহমেদ, টিটু আহমেদ,সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com