
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট বিজ্ঞপ্তি আজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। গেজেট প্রজ্ঞাপনের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা আছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তাদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফল প্রকাশিত হয়েছে। যেখানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন ও অন্যান্য ৩ জন ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved