1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

ফলাফলের পরের দিন ফ্রিজের এজেন্টকে মারধরের অভিযোগ

  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৯.৪১ পিএম
  • ৩৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ই জানুয়ারীতে সুশৃংখলভাবে শেষ হলেও ফলাফলের পরের দিন নৌকার বিরুদ্ধে উঠেছে ফ্রিজের এজেন্টকে মারধরের অভিযোগ। আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফ্রিজ মার্কার এজেন্ট, হাপানিয়া গ্রামের আজিজুলের ছেলে মস্তকে (৩৮) মারধারের অভিযোগ উঠেছে একই গ্রামের নৌকা মার্কার কর্মী মতিয়ারের ছেলে আব্দুল্লাহর বিরুদ্ধে। 

এই বিষয়ে মস্তর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি একজন দিনমজুর। আমি কাজ করে বাড়িতে আসছিলাম খাওয়া-দাওয়া করতে। ওই সময় মোটরসাইকেল যোগে আব্দুল্লাহ নামের এক নৌকার কর্মী এসে আমাকে কথা বলার সুযোগ না দিয়েই এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আমি হাঁপানিয়া কেন্দ্রে ফ্রিজের এজেন্ট ছিলাম। এই ঘটনার পর হাঁপানিয়া ক্যাম্পে একটি অভিযোগ করেছি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযুক্ত ব্যাক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এই বিষয়ে ঐ কর্মীর নেতা সাবেক ভাইস চেয়ারম্যান এবং আলমডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সভাপতি, দেলোয়ার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো কর্মী এমন অসভ্য আচরণ করবে না। তারা আমাদের বিরুদ্ধে ভুয়া অভিযোগ নিয়ে স্থানীয় ফাড়িতে অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে প্রশাসন গিয়েছিল কিন্তু সত্যতা পাইনি।

অভিযোগের ব্যাপারে হাপানিয়া ক্যাম্পে জানতে চাইলে এস আই কারিফুজ্জামান বলেন, মস্ত এবং তার লোকেরা এমন অভিযোগ নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা তাদেরকে আলমডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত তারা অভিযোগ করেছে কিনা জানিনা। এবিষয়ে আলমডাঙ্গা থানা গনমাধ্যমকে জানিয়েছেন আমরা মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঠিয়েছিলাম তেমন কোন প্রমাণ না পাওয়া যায়নি। এবিষয়ে কোন অভিযোগ বা মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com