
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আ.লীগের বর্তমান সাংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সহসভাপতিসহ আরো ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু,কাঞ্চন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান আবুল বাশার,কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মেম্বার, ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় রূপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি, কাঞ্চন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি দেওয়ান আবুল বাশার,কায়েতপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved