1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ইয়াকিন পলিমারের মালিকানা পরিবর্তনে অনুমতি

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১১.১৮ এএম
  • ৩২২ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইয়াকিন পলিমার লিমিটেডের মালিকানা পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (০৩ জানুয়ারি) বিএসইসির সহকারি পরিচালক একেএম ফখরুল আলমের সই করা একটি চিঠি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে।

সূত্রে জানা যায়, সিডিবিএলের মাধ্যমে নতুন মালিকদের কাছে ৩০ দশমিক ১১ শতাংশ শেয়ার হস্তান্তর করবে। মোট শেয়ারের সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৭৪৫টি। ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা এই শেয়ার একটি প্রতিষ্ঠান ও তিনজন ব্যক্তির নামে হস্তান্তর হচ্ছে।

নতুন মালিকদের মধ্যে সাতক্ষীরা ফিড ইন্ডাস্ট্রিজ, এসএম আক্তার কবির, ও কাজী এমদাদুল হকের কাছে থাকা ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ার কিনবে ক্যাপিটা প্যাকেজিং সলিউশন লিমিটেড।

কাজী নজিবুল হক,সুবরিনা সামাদ ও জুলিয়া পারভিন কাছে থাকা ৮ দশমিক ৬০ শতাংশ শেয়ার কিনবে মোহাম্মদ হারুন উর রশিদ। এবং এস.কে. জামিল হোসেনের ২ শতাংশ শেয়ার কিনবে দিদারুল আলম।

ইয়াকিন এগ্রো প্রোডাক্টস,কাজী আনোয়ারুল হক ও এস.এম. মনিরুজ্জামান তিনজনের কাছে থাকা ৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার কিনে নিবে চাকলাদার রেজাউল আলম।

নতুন মালিকদের মানতে হবে যেসব শর্ত:

ইয়াকিন পলিমারের নতুন মালিকদের ১০টি শর্ত দিয়েছে বিএসইসি। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো-কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ ধারণ করবেন। সকল পরিচালকদের কমপক্ষে ২ শতাংশ শেয়ার ধারণ করতে হবে এবং সকল পরিচালকদের শেয়ার তিন বছর লকইন থাকবে। কোম্পানির সকল ঝামেলার সমাধান করতে হবে। ৩০ কার্য দিবসের মধ্যে শেয়ার হস্তান্তর করতে হবে। একই সাথে স্থানান্তরের দুই মাসের মধ্যে কোম্পানির উৎপাদন নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com