1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

পদ্মা ব্যাংকের নাম পরিবর্তন

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ৩৫৭ Time View

পদ্মা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুসারে ২ জানুয়ারি থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) এর ৩৭ (২) (সি) ধারায় দেয়া ক্ষমতাবলে ২ জানুয়ারি থেকে দেশের তফসিলভুক্ত ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

অনেকের মনে প্রশ্ন জেগেছ, হঠাৎ করে ব্যাংকগুলো কেন নিজেদের নামের শেষে পিএলসি যোগ করছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে।

এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com