ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৮টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০১ জানুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটি ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- এমারেল্ড অয়েলের ১ কোটি ৩৪ লাখ লাখ ৩ হাজার , ওরিয়ন ফার্মার ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার, আলহাজ টেক্সটাইল ১ কোটি ২২ লাখ ২৬, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার, যমুনা ব্যাংকের ৮৩ লাখ ৬০ হাজার, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৭৫ লাখ ১৫ হাজার এবং সোনালী আঁশের ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।