
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সদর ইউনিয়ন আওয়ামিলীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ইছাপুরা বাজার এলাকায় থেকে শুধু হয় এ গণসংযোগ।পরে ভোটারদের নিয়ে উপজেলার ছনি কাচারীবাড়ি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী বলেন, রূপগঞ্জের রূপকার গোলাম দস্তগীর গাজীর হাত ধরেই রূপগঞ্জের মানুষের ভাগ্য বদল হয়েছে।রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা খ্যাতের উন্নয়ন, চিকিৎসাখ্যাত সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফত আলী, সদর ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি ফারুক মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved