
পুঁজিবাজারে ভাল কোম্পানির সংখ্যা বাড়াতে দেশের প্রথম সারির বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, দেশের সেরা ৮৫টি শিল্প গ্রুপের শীর্ষ ব্যক্তিদের আলোচিত বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে কিছু গ্রুপের এক বা একাধিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব গ্রুপের আরও অনেক কোম্পানি আছে, যেগুলো ভাল পারফরম করছে, কিন্তু বাজারের বাইরে আছে। আবার বেশ কিছু ভাল গ্রুপ রয়েছে, যেগুলোর কোনো কোম্পানি-ই পুঁজিবাজারে আসেনি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved