1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন আকতারুল

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৪.২৯ পিএম
  • ৩৩৫ Time View

নিজস্ব প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল ‍উপজেলায় পঞ্চম বারের মতো স্ত্রীর পাঠানো তালাকের কাগজ পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি। এর আগে, গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওই তালাকের কাগজ পাঠান স্ত্রী ওমেনুর বেগম।

আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে। আর ওমেনুর বেগম উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইসরাফিল ইজারাদারের মেয়ে।

জানা গেছে, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ওমেনুর বেগমের সঙ্গে আকতারুলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের এ দাম্পত্য জীবনে আঁখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের দুই সন্তান রয়েছে।

আকতারুল ঢালী বলেন, ‘আমি কষ্টের সঙ্গেও আনন্দিত। সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত হয়ে ছেড়ে চলে যায়। সে এর আগেও চারবার তালাকের কাগজ আমার কাছে পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে কোনদিন সেই কাগজে সই করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে।’

তিনি আরও বলেন, ‘অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে পঞ্চমবারের মতো তালাকের কাগজ আমার বাড়িতে পাঠিয়েছে। আমি আর এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই তার তালাকের কাগজে সই করে দিয়েছি।’

আকতারুল বলেন, আমি চাই, আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি, সকলের কাছে সে দোয়া চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com