1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১.৩২ এএম
  • ২৬৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭-২১ ডিসেম্বর) ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসময় লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ লাখ ২০ হাজার ৫১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৫৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৪৯ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের সপ্তাহজুড়ে ৮ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৪৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৪১ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৫৯ লাখ ৯১ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ১০ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪৪ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সেন্ট্রাল ফার্মার ১০৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৮৮ কোটি ৫৬ লাখ টাকা, ইভিন্স টেক্সটাইলের ৮৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার, সি পার্ল রিসোর্টের ৬৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকার এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৫৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com