1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নগদ সহায়তার ১ হাজার কোটি টাকা ছাড়

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১০.০৯ পিএম
  • ৩৭১ Time View

রপ্তানিকারকদের জন্য নগদ এ প্রণোদনার এক হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয় এ অর্থ ছাড় করেছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দ্বিতীয় কিস্তিতে রপ্তানিমুখী দেশীয় টেক্সটাইল, হিমায়িত চিংড়ি এবং অন্যান্য মাছ, চামড়াজাত পণ্য এবং অন্যান্য অনুমোদিত খাতের রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা এবং তৈরি পোশাক রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে বিশেষ নগদ প্রণোদনা ছাড় করা হয়েছে।

ডিসেম্বরের মধ্যেই রপ্তানিকারকদের জন্য প্রাপ্য বকেয়া ৪ হাজার কোটি টাকার নগদ প্রণোদনা ছাড়ে আজ অর্থ মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন। তারপরেই এলো এ সিদ্ধান্ত।  

গত মাসে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়, এই প্রেক্ষাপটে বিকেএমইএ চিঠিটি দিয়েছে। 

চিঠিতে বিএকেএমইএ জানায়, বর্তমানে সর্বমোট চার হাজার কোটি টাকারও বেশি নগদ সহায়তা বাবদ বাংলাদেশ ব্যাংকে বকেয়া দাবি রয়েছে, যা এ খাতকে চরম আর্থিক সংকটে ফেলে দিয়েছে। 

আনুষ্ঠানিক তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে পাটখাত ছাড়া অন্যান্য স্থানীয় রপ্তানিকারকদের জন্য ৭ হাজার ৮২৫ কোটি টাকা নগদ সহায়তা বা প্রণোদনা বরাদ্দ রাখে সরকার। 

এর আগে এপ্রিলেও রপ্তানিতে ভর্তুকির তহবিল থেকে দেড় হাজার কোটি টাকা ছাড় করতে সরকারকে অনুরোধ করেন পোশাক রপ্তানিকারকরা। এসময় বলা হয়, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে কমপক্ষে দেড় হাজার কোটি টাকা প্রয়োজন হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com