
নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত মমিন মন্ডলের নৌকা প্রতিকের বিপক্ষে ঈগল প্রতিক নিয়ে লড়বেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। নির্বাচনে অংশ নিতে তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রতিক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান লতিফ বিশ্বাসের চাহিদা অনুযায়ী এ প্রতিক বরাদ্দ দেন।
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ১৯৯৬ সালে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য ও ২০০৮ সালেও জয়লাভ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এ আসনে নৌকার প্রতিক পেয়েছেন মন্ডল গ্রুপের চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মণ্ডল।
এই আসনে কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক, জাতীয় পার্টির ফজলুল হক ও বিএনএম’র আব্দুল হাকিম নির্বাচনে অংশ নেবেন। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ডিসেaম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩৮১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৮০ জন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved