
ঢাকা- ১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।
মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এম এ রাজ্জাক খান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রংপুর-৩ আসনে তিনি নির্বাচন করবেন। এজন্য ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে ঢাকা-১৩ ও ঢাকা-১৪ আসন থেকেও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে জাপা। এ দুই আসনে নির্বাচন করার কথা ছিল জাপার সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম সেন্টুর।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved