রেকর্ড ডেটের কারণে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ কোম্পানিটির শেয়ার স্পট মার্কেট লেনদেন সম্পন্ন হবে। রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন চালু হবে।