
স্টাফ রিপোর্টার: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে উপজেলার পূর্বাচল শেখ হাসিনা সরণি গাজী মার্কেট এলাকা থেকে বিজয় র্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজী মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে এ বর্ণাঢ্য বিজয় র্যালি শেষ হয়।
বিজয় র্যালিতে নেতাকর্মীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময় উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফত আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক মিয়া, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল রউফ, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, দেলোয়ার হোসেন, আবু সাঈদ মিয়া, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহের সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved