1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

খুলনায় ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগে ৪ জন আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৫.১৮ পিএম
  • ২৯৩ Time View

নিজস্ব প্রতিনিধি: খুলনায় খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে ৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটক ৪ জন হলেন— ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে তাজ, খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩-এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ, নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম ও চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় একমাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে ওই পরিত্যক্ত ভবনে নিয়ে যেতেন। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের মধ্যে। এদিন বিকেলে এলাকাবাসী ওই ৪ জনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ৪ জনকে আটক করে। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এ ছাড়া আরও কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যক্ত ভবনটিতে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ওসি আরও বলেন, ‘আটক ৪ জনকে জিজ্ঞসাবাদে জানা গেছে, নগরীর বিভিন্ন স্থানে ফুচকা, ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন খাবারের দোকানে তারা কম দামে কুকুরের মাংস সরবরাহ করত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com