রেকর্ড ডেটের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিটির স্পট মার্কেটে শেয়ার লেনদেন শেষ হবে।
আর আগামী রবিবার (১৭ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার লেনদেন চালু হবে।