
স্টাফ রিপোর্টার: তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী বলেন তৃণমূল বিএনপি'র মহাসচিব এ্যাডভোকেট তৈমুর খন্দকার গতকাল একটি সংবাদ সম্মেলনে আমার একটি ভিডিও দেখিয়ে সাংবাদিকদের যে তথ্য দিয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
সেখানে যেসব তথ্য প্রচার করা হয়েছে টা সম্পূর্ন ভুলে ভরা অসত্য ও বিভ্রান্তমূলক। সংবাদ সম্মেলনে যে ভিডিও দেখিয়ে এডভোকেট তৈমুর আলম খন্দকার নির্বাচনবিধি লঙ্ঘনের দাবি করেছে সে ভিডিওটি ছিলো ৩০/০৯/২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুরিভোজের।আর ভুরিভোজে আসা কর্মীদের যাতায়াতের ভাড়া জন্য সেখানে ১০০ করে টাকা দেওয়া হয়েছে। ৩০/০৯/২০২৩ তারিখের ভুরিভোজের সেই ভিডিওটি দেখিয়ে তৃণমূল বিএনপি'র মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ফায়দা নিতে মাননীয় মন্ত্রী ও আমাকে জড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলক ভাবে সংবাদ সম্মেলনে এমন মিথ্যা তথ্য দিয়েছেন। তাই আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved