1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

যোগ্য প্রার্থীর অভাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বাতিল

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮.৫৪ পিএম
  • ৩৩৮ Time View

যোগ্য প্রার্থী না পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের নবম গ্রেডের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নং-২১/২০২১ এর সূত্রে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, প্রিলিমিনারি পরীক্ষায় যে কাট মার্কস নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পায়নি। তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শূন্য পদের সংখ্যা ছিল ১৪। এর বিপরীতে প্রায় ৫ হাজার প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) হুসনে আরা শিখা বলেন, বাংলাদেশ ব্যাংকে প্রতিটি পদে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আগে একটা নির্দিষ্ট কাট মার্কস নির্ধারণ করা হয়। ওই নম্বর পেলে প্রার্থীরা পাস করেছেন বলে বিবেচনা করা হয়। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের প্রিলিমিনারি পরীক্ষায় যে কাট মার্কস নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পাননি। অর্থাৎ কেউ পাস করেননি। তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com