
স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল রউফ এর সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী,সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শনিবার সন্ধ্যায় উপজেলার ছনি এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকারের সভাপতিত্বে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, দেলোয়ার হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved