
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া এলাকায় এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রকমতউল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন মহিলালীগের সভাপতি রাবেয়া খাতুন রাবিয়া, আওয়ামীলীগ নেতা মিলল মিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved