1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৫.০৩ পিএম
  • ২৫৪ Time View
BSF

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএসএফের ছোড়া গুলিতে নুরুল হুদা আশরাফী সবুজ (৩৫) নামের এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) ভোর ৫টায় পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তে এ ঘটনা ঘটে। দুপুরে রংপুর ৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ সবুজ উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ২ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী ছেলে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার নাজিরগুমানি সীমান্তের মেইন পিলার ৮৬৮ এর সাব পিলার-৫ থেকে ১০০ গজ ভারতের ভেতরে কোকার বাড়ি এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল গরু আনতে যায়। এসময় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চেনাকাটা ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নুরুল হুদা আশরাফী কোমরে গুলিবিদ্ধ হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন। বর্তমানে রংপুর ধাপ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ৬১ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার বলেন, ‘এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।’

এরআগে গত ১৬ মার্চ বিএসএফের গুলিতে পূর্ব জগতবের ইউনিয়নের রেজাউল ইসলাম (৩৪) নামের এক যুবক নিহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com