
নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ১(রূপগঞ্জ ) আসনে ৪র্থবারের মতো গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেছে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলীর নেতৃত্বে উপজেলার পূর্বগ্রাম এলাকায় ডেমরা টু কালীগঞ্জ সড়কে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এসয়ম উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শ্রী রবি রায়,ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আব্দুল মতিন ভূঁইয়া,মাসুম মিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার সহ কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved