
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে যাবতজীবন সাঁজাপ্রাপ্ত আসামী দ্বীন ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মো.ইব্রাহিম মিয়ার ছেলে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, দুুপুরের দিকে ভৈরব শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক মামলার যাবতজীবন সাঁজাপ্রাপ্ত আসামী দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদক মামলায় সাঁজাপ্রাপ্ত হয়ে পাঁচ মাস যাবত পলাতক ছিলেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে পৌর শহরের বাসস্ট্যান্ট এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিলো।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved