
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘ আড়াই মাস পর খুলল বেসরকারি হাসপাতাল আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রাঃ)। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আতাব উল্লাহ হাসপাতালটি খুলার এ রায় দেন।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন, আনোয়ারা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. আজিজুল হক স্বপন।
জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ এনে গেল ১৪ সেপ্টেম্বর হাসপাতালটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
যদিও হাসপাতালটি সিলগালা ও জরিমানা করার নেপথ্যের কারণ পারিবারিক দ্বন্দ্ব বলে দাবী করেন ডা. আজিজুল হক স্বপন। এরপর তিনি উচ্চ আদালতে পিটিশন দাখিলের প্রেক্ষিতে গেল ১৩ নভেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আতাব উল্লাহ হাসপাতালটি খুলার রায় দেন। একই সঙ্গে হাসপাতালের সকল কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved