1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা বদলের অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পারিবারিক বিমা কোম্পানি সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা বদলের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার ৭৭ কোটি টাকায় কিনে নিচ্ছে তালিকাভুক্ত বিমা খাতের আরেক কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স।

পুঁজিবাজারে বর্তমানে সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য প্রায় ৫৩ টাকা। সেই হিসাবে বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামেই উদ্যোক্তাদের শেয়ার কিনে নিচ্ছে গ্রিন ডেলটা।

এর আগে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গ্রিন ডেলটা ও সাইনলাইফের মধ্যকার শেয়ার কেনাবেচায় অনাপত্তি দিয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা বদল হওয়ার পর তাদের গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভারও নেবে গ্রিন ডেলটা। তারা ধীরে ধীরে গ্রাহকের পাওনা পরিশোধ করবে।

এদিকে বিএসইসি কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ারের বদলের যে অনুমোদন দিয়েছে, তাতে বেশ কিছু শর্ত আরোপ করেছে।

এসব শর্তের মধ্যে রয়েছে শেয়ার হাতবদলের পর সানলাইফ ইনস্যুরেন্স পরিচালনার জন্য ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আবার উদ্যোক্তাদের যে শেয়ারের হাতবদল হচ্ছে, সেসব শেয়ারের ওপর দুই বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লক-ইন থাকবে।

গত ৩১ অক্টোবর সানলাইফ ইনস্যুরেন্স ও গ্রিন ডেলটা আলাদাভাবে ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার কেনাবেচার এই তথ্য শেয়ারধারীদের জানিয়েছে।

মালিকানা বদল হলেও সানলাইফ ইনস্যুরেন্স আলাদা কোম্পানি হিসেবে কার্যক্রম চালাবে। কারণ গ্রিন ডেলটা সাধারণ বিমা খাতের কোম্পানি আর সানলাইফ জীবনবিমা কোম্পানি। তাই কোম্পানি দুটির কর্মকাণ্ডও ভিন্ন।

সানলাইফ ইনস্যুরেন্স ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com