
বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে রাজধানীর বিজয়নগরে আজমেরী গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বব) দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় নগর পানির পাম্পের সামনে বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমরা দুপুরের দিকে বিজয়নগর পানির ট্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল অজ্ঞাত ব্যক্তি বাসটিতে আগুন দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved