
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২১ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার বেঞ্চ এ সাজার আদেশ দেন।
এরআগে, হাইকোর্টের বিচারপতিকে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে হাইকোর্টে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের বিচারপতি আখতারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'অবমাননাকর বক্তব্য' দিয়েছিলেন হাবিবুর রহমান। এ ঘটনায় হাইকোর্ট তাকে ৬ নভেম্বর আদালতে হাজির হতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতিকে নিয়ে করা কটূক্তির ব্যাখ্যা দিতে বলেন।
র্যাবের দাবি, হাইকোর্টের আদেশ সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved