
নিজস্ব প্রতিবেদকঃ গ্রাহকদের জন্য গৃহঋণ দেয়ার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডিএমডি ও সিবিও আহসান জামান চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মোঃ আমিনুর রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা আজম, ডিএমডি ও সিওও হাসনা হেনা চৌধুরী, ডিএমডি ও সিআরও আখলাছুর রহমান ভূঁইয়া, এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের অতিরিক্ত পরিচালক (বাণিজ্যিক) মাসুদ আলম এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সাব্বির রহমান সাকিব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved