1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

বেস্ট হোল্ডিংসের বিল্ডিং শুরু কাল

  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৯.১০ পিএম
  • ৩২৪ Time View

কাট-অফ প্রাইস নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া বেস্ট হোল্ডিংসের (লা মেরিডিয়ান) বিডিং সোমবার (২০ নভেম্বর) বিকালে শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বিডিং বিকাল ৪টায় শুরু হবে। যা চলবে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে গত ১০ অক্টোবর পুঁজিবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য বেস্ট হোল্ডিংস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেস্ট হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা তুলবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, দায় পরিশোধ এবং আইপিও’র খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৩ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫৬.৩৪ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩২.২৬ টাকা, শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ১.২৪ টাকা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি মুনাফা ০.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

উল্লেখ, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com