
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল শেখ হাসিনা সরণি উদ্বোধন উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা সরণি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উদ্বোধন উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আনন্দ মিছিলে অন্যন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী,সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হারেজ,সহ সভাপতি ফারুক মিয়া,সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া,সদর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা জাকিবুর রহমান জুয়েল,আব্দুল সালাম, নবী হোসেন,দেলোয়ার হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহের,নুরুজ্জামান,আমিনুর ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved