1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স

  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১০.৫৮ এএম
  • ২৭১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড গত  গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ পাবেন না।

শনিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৯২ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড  তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com