
নিজস্ব প্রতিবেদকঃ শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫,০০০ কম্বল প্রদান করেছে।
১০ নভেম্বর ২০২৩ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্ধসঢ়;মদ গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কম্বল হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে চলেছে এবং মহামারীসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাড়াতে ব্যাংকটি প্রতিশ্রæতিবদ্ধ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved