
স্টাফ রিপোর্টার ঃ বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় সদর ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে উপজেলার গাজী মার্কেট এলাকায় তিনশ’ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কে এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহবুবর রহমান মেহের, রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মারফত আলী, সদর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ফারুক মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান বাদশা, জাকিবুর রহমান জুয়েল, মনির হোসেন, আব্দুল সালাম, নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহের, আমিনুল ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved