
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১০১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৬৪ লাখ ৭ হাজার ৫৬৬টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৫৮ লাখ ৩৭ হাজার ১৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৭২ লাখ টাকা।
ওরিয়ন ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪৩ লাখ ২৮ হাজার ৮১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ব্যাংক, সোনালী পেপার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved