
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে রূপগঞ্জে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গাজী মার্কেট এলাকায় তিনশ’ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কে এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোহাম্মদ আনছর আলীর নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, মনির হোসেন, নবী হোসেন, জাকিবুর রহমান জুয়েল, আবু সাঈদ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহেরসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved