
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফায় দুই দিন অবরোধ পালনের পর একদিন বিরতি দিয়ে ফের দুই দিনের জন্য সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) দলটি এই কর্মসূচিতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করবে।
সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি ও ১২ দলীয় জোটসহ বিএনপির সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আগামী বুধবার এবং বৃহস্পতিবারও সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম সোমবার এক যুক্ত বিবৃবিতে বুধবার ও বৃহস্পতিবার অবরোধের ঘোষণা দেন।
বিবৃতিতে তারা বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করে প্রমাণ করেছে, তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved